HRC NEWS BANGLA :- India or Bharat ইন্ডিয়া না ভারত? দেশে তৈরি হওয়া নতুন বিতর্ক প্রতিদিনই নতুন মাত্রা নিচ্ছে। বিরোধীরা যখন এই নিয়ে সরব, তখন ‘ভারত’-এর পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিকে দিলীপ ঘোষের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল ও সিপিএম। তাদের কটাক্ষ, দলে কল্কে পান না দিলীপ। তাই ভেসে থাকতে এসব উল্টো-পাল্টা মন্তব্য করছেন।

প্রসঙ্গত, রবিবার খড়গপুরে খড়্গপুরের ডিভিসি মার্কেটে এক চায়ে পে চর্চায় হাজির ছিলেন সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকেই ইন্ডিয়া-ভারত বিতর্ক নিয়ে মুখ খোলেন তিনি। দিলীপ ঘোষের কথায়, “India নয়, দেশের নাম রাখা হবে শুধুমাত্র ভারত।” যারা এর বিরোধিতা করবেন তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার নিদান দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, তিনি হুঙ্কার দিয়েছেন, “সব পালটাচ্ছে। পালটে দেব আমরা। কারোর হিম্মত নেই আটকে রাখার।” তাঁর প্রশ্ন, “যার আজ বিরোধিতা করছে…তামিলনাড়ু যেমন, তাহলে মাদ্রাজকে চেন্নাই করা হল কেন? ভারতের বেশির ভাগ বড় শহরের নাম পালটে গিয়েছে।” এরপর কলকাতার রাস্তায় ব্রিটিশ আমলের মূর্তি উপড়ে ফেলার কথাও শোনা যায় তাঁর গলাতে।
India or Bharat ‘ইন্ডিয়া-ভারত’ নিয়ে বিতর্ক অব্যাহত
More News – ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু এরাজ্যের পরিযায়ী শ্রমিকের
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এরাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম জামাল শেখ (৩৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকায়। জামালের মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ৯ মাস আগে কেরলে একটি ঠিকাদার সংস্থার অধীনে রাজমিস্ত্রির কাজ করতে যায় জামাল। Continue Reading
