Congress রাহুল গান্ধীকে সংসদে ফিরিয়ে আনতে চাইছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী!

HRC NEWS BANGLA :- মোদী পদবি মামলায় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি তার সাংসদ পদও ফিরে পেয়েছেন। এবার আর এক মুহূর্তও সময় নষ্ট না করে রাহুল গান্ধীকে সংসদে ফিরিয়ে আনতে চাইছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই মর্মে তিনি লোকসভার স্পিকারের কাছে একটি চিঠি লিখেছেন। তিনি দাবি করেছেন, দ্রুত যেন রাহুল গান্ধীকে সংসদে ফিরিয়ে আনা হয় এবং তিনি যেন সংসদে ফিরে আসার ক্ষেত্রে কোনও রকম সমস্যার সম্মুখীন না হন। এই বিষয়ে তিনি বলেছেন, “সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়াকে স্থগিত করছে। এর মানে কি? এর মানে তিনি আবারও সংসদের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। রাহুল গান্ধীকে যে গতিতে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, তাকে পুনর্বহাল করতেও সেই গতি হওয়া উচিত। এই বিষয়ে কথা বলতে আমি গত রাতে স্পিকারের কাছে ফোন করেছিলাম। তিনি আজ তার সঙ্গে দেখা করার পরামর্শ দেন।

তার পরামর্শ অনুযায়ী, আমি আজ সকালে তাকে আবার ফোন করলে তিনি আমাকে মহাসচিবের সাথে কথা বলে তার অফিসে কাগজপত্র জমা দিতে বলেন। আমি মহাসচিবকে ফোন করলে তিনি বলেন যে আজ তার অফিস বন্ধ আছে এবং আমাকে চিঠিটি স্পিকারের কাছে জমা দেওয়ার জন্য বলেছেন। বর্তমানে আমি ডাকযোগে চিঠি পাঠিয়েছি। তারা চিঠিতে স্বাক্ষর করলেও স্ট্যাম্প দেয়নি। হাউস কাজ করবে এবং রাহুল গান্ধী সেখানে ফিরে আসবেন। আদালত যখন তাকে দোষী থেকে নির্দোষ হিসাবে মঞ্জুর করেছেন, তখন আমরা স্পিকারের কাছে অনুরোধ করছি যেন তিনি ফিরে আসতে কোনো সমস্যার সম্মুখীন না হন”। উল্লেখ্য, রাহুল গান্ধী মোদী পদবি মামলায় আদালতের রায়ে দোষী সাব্যস্ত হন। এরপরেই তার সংসদ পদ খারিজ করে দেওয়া হয়। তবে লোকসভা নির্বাচনের পূর্বে সুপ্রিম কোর্টের রায়ে রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাওয়ায় শুধুমাত্র কংগ্রেস নয় খুশি হয়েছে গোটা ইন্ডিয়া জোট।

Congress রাহুল গান্ধীকে সংসদে ফিরিয়ে আনতে চাইছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী!

More News – ফুরফুরা শরিফের উন্নয়নে ৬০ কোটি টাকা বরাদ্দ নবান্নর!

আবারও উন্নয়নের বার্তা দিলেন রাজ্য সরকার। সেইমতো বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে এই তথ্য জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম । ফুরফুরা উন্নয়ন পর্ষদের মাধ্যমে এই অর্থ খরচ হবে বলে জানিয়েছেন তিনি। ফুরফুরা শরিফের গেটের পাশে যে জমি রয়েছে সেখানেই অফিস ও মুসাফিরখানা হবে। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *