Bankura লাফিয়ে-সাঁতরে প্রাণে বাঁচলেন চালক-সহ ৬

HRC NEWS BANGLA :- Bankura রাজ্যের একাধিক জেলায় দিন কয়েক ধরে চলছে টানা বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার বেশ কিছু এলাকা। জলে ডুবে থাকা এক সেতু পার করতে গিয়ে দুর্ঘটনা। জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামে।

সেচখালের জলের তলায় ডুবে থাকা সেতুর কোনও অস্তিত্ব বোঝাই যাচ্ছিল না উপর থেকে। এই পরিস্থিতিতে সেতু পার হতে গিয়েছিল একটি ট্রাক্টর। কিছু দূর যাওয়ার পরে জলের তোড়ে টাল সামলাতে না পেরে ভেসে যায় ট্রাক্টরটি। কোনওক্রমে লাফিয়ে, সাঁতার কেটে প্রাণে বাঁচলেন ট্রাক্টরের চালক-সহ মোট ৬ জন যাত্রী।

এই গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে দামোদর নদের এক শাখা নদী। গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। একপ্রকার প্রাণ হাতে নিয়েই সেতু পারাপার করতে হচ্ছে এলাকাবাসীদের। এদিন সকালে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিল ওই ট্রাক্টরটি। চালক ছাড়াও ট্রাক্টরের দু’পাশের আসনে ও পিছনের ট্রলিতে বেশ কয়েকজন যাত্রীও ছিলেন। ট্রাক্টর সেতুর উপরে উঠতেই জলের তোড়ে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে ট্রাক্টরটি।

Bankura লাফিয়ে-সাঁতরে প্রাণে বাঁচলেন চালক-সহ ৬

Howrah অবসরকালীন ভাতা দ্বিগুণ পেলেন হাওড়ার কনকলতা ভট্টাচার্য।

সেতুর মাঝখানে পৌঁছতেই আচমকা ট্রাক্টরটি সেতু থেকে ডান দিকে সরে যেতে থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাক্টরের অভিমুখ সামলানোর চেষ্টা চালিয়ে যান চালক। কিন্তু জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায় ট্রাক্টরটিকে। বেগতিক বুঝে প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ট্রাক্টর থেকে জলে ঝাঁপ দেন চালক ও যাত্রীরা। কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে পৌঁছান তাঁরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *