এই ভাবনায় সৌভিক মান্নার উদ্যোগে ও অভিনেত্রী দেবাদিতা বসু এবং অভিনেতা রাহুল দেব বোস এর বিশেষ সহোযোগিতায় তৃতীয় দিনের কার্যসম্পন্ন হলো তার জন্য তিনি অভিনেতা অভিনেত্রীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন ।”এবার পুজো হোক সবার” থিমের মধ্যে আছে বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম স্ট্রীট চাইল্ড রেড লাইট এরিয়া স্পেশাল চাইল্ড ও তারা এইভাবে নানান জায়গাতে গিয়ে সকলের মুখে হাসি ফোটানোর একটা অভিনব প্রয়াস নিয়েছেন।

পূজো ক্যাম্পানিং শুরু হয়ে গেছে সমস্ত অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে তারা অনাথ আশ্রমে গিয়ে কিছু পুজোর উপহার দিলেন এবং তাদের সাথে তারা অনেকটা সময় কাটালেন । আজ তৃতীয় দিনে তারা হরিদেবপুরের একটি অনাথ আশ্রমে যান এবং শিশুদেরকে পূজোর উপহার ও ভালবাসা দিয়ে আনন্দিত করে অনেকটা আবেগ নিয়ে তারা বাড়ি ফেরেন সেই সঙ্গে সৌভিক মান্না জানান সকলকে তাঁর অনুরোধ যেন এইরকম কাজে আরও অনেকে এগিয়ে যায় ।এইসঙ্গে তারা জানিয়েছেন তারা এই রকম ভাবেই এখনো ৭ দিন এইরকম অনুষ্ঠান করবে তাই জন্য সকলের আশীর্বাদ তারা প্রার্থনা করেছেন.এবার পূজো হোক সবার থিম অর্গানাইজ করেছে “ভিক্স ভেঞ্চার প্রোডাকশন হাউজ” ।
