










কেন্দ্রীয় সরকারের MSME DFO কলকাতা অফিসের পক্ষ থেকে সচেতনতা মূলক এবং IPR নিয়ে একদিনের ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়, বারুইপুরের সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাকক্ষে।
চাড়া গাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন MSME DFO কলকাতার জয়েন্ট ডাইরেক্টর এবং আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় P. K. Das।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাড়া ব্যাংক এর সিনিয়র ম্যানেজার শ্রী শিশির কুমার চন্দ, DIC সাউথ ২৪ পরগনার আধিকারিক কৌশিক মজুমদার মহাশয়।
স্বাগত ভাষন দেন সমাজ উন্নয়ন কেন্দ্রের জেনারেল সেক্রেটারী কল্লোল ঘোষ মহাশয়। শুভারম্ভে এই প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত বলেন প্রোগ্রাম কো- অর্ডিনেটর তথা MSME DFO Kolkata Assistant Director Bipul Dey মহাশয়। প্রোগ্রামের গুরুত্ব এবং সঠিক ব্যাবহারের মধ্যে দিয়ে কিভাবে সফল উদ্যোগী হওয়া যায় তা নিয়ে উপোযোগী মূলক বক্তব্য রাখেন ন্যাশানাল চেম্বার অফ কটেজ এন্ড স্মল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সমাজ বিজ্ঞানী ড: তাপস দে।
প্রথমার্ধের প্রোগ্রাম MSME DFO Kolkata Assistant Director সুদেষ্ণা দাস দেবনাথ ম্যাডাম এর ভোট অফ থ্যাঙ্কস এবং মিনিস্ট্রি অফ এম.এস.ই এর নানা বিধ প্রকল্প সুযোগ সুবিধা নিয়ে আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। দ্বিতীয় পর্বের শুরুতে MSME এর আর্থিক সহায়তা মূলক নানাবিধ প্রকল্প যা থেকে উদ্যোগীরা লাভবান হতে পারেন তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন বিপুল দে স্যার।
ট্রেড মার্ক এবং কপিরাইট নিয়ে ট্রেনিং করান মাননীয়া Agnita Banerjee ম্যাডাম এবং IPR নিয়ে সাবলীল ভাবে ট্রেনিং করান মাননীয় S.K মিত্র স্যার। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোগীদের প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে আজকের প্রোগ্রাম উদ্যোগীদের আগামীতে সঠিক এবং সফল ভাবে ব্যাবসা করতে সহায়ক হবে।
অবশেষে প্রধান শিক্ষক এবং সমাজসেবী মাননীয় সুদীপ্ত কর মহাশয়ের বক্তব্যে এবং ভোট অফ থ্যাঙ্কস-এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






For news coverage in various newspapers, web & TV Channels, ph- 9339228087, 6289583507 *Asish Basak* hellokolkata1@gmail.com
