Spanish University বাংলার পড়ুয়াদের স্বার্থে আর্থিক সহায়তা করতে সম্মত স্পেনের বিশ্ব বিদ্যালয়

HRC NEWS BANGLA :- Spanish University মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এর স্পেন সফরে চতুর্থ দিনে মাদ্রিদের IE বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব, শিল্প সচিব। রাজ্যের মুখ্য সচিব , শিল্প সচিব সেখানকার বিশ্ববাজার বা গ্লোবাল মার্কেট বিভাগের বিশেষজ্ঞ ইরাজ সুয়টো রডরিগেজ ও স্নাতক বিভাগের প্রধান এলিজা মেলেনডিজের সঙ্গে সঙ্গে বৈঠকে বসেন।

বাংলায় পড়ুয়াদের চাকরি ক্ষেত্রে উপযুক্ত করে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে। অনুমান , IE বিশ্ববিদ্যালয় সঙ্গে বাংলার পড়ুয়াদের পারস্পরিক আদান-প্রদানের ক্ষেত্রেও যা বিশেষ উল্লেখযোগ্য। মূলত এই বৈঠকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কীভাবে রাজ্যের পড়ুয়াদের শিক্ষা বিস্তার করা যায় তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ভাষা নিয়ে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। স্পেনের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজ এর সঙ্গে আলোচনা করেন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা এবং শিল্প সচিব। বিশ্ববিদ্যালয় বাংলার মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষায় আর্থিক সাহায্য দিতে রাজি। অন্তত বৈঠকে তেমনটাই আলোচনা হয়েছে। বাংলার ছাত্র-ছাত্রীরা গবেষণার কাজ পেশার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগও পেতে পারে স্পেনের এই বিশ্ববিদ্যালয় থেকে।

LIONS CLUB OF KOLKATA MAGNATES লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস বিশেষ বাচ্চাদের সাথে একটি ছোট ছেলে অবনীশের জন্মদিন উদযাপনের আয়োজন করেছে

Bike Fine এই গতি বজায় না রাখলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা !

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *