Morocco মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে গোটা বিশ্বের চোখে জল

HRC NEWS BANGLA :- Morocco আফ্রিকার মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পের কারণে গোটা দেশে শুরু হয়েছে মৃত্যু মিছিল। চরম ধ্বংসাত্মক এই ভূমিকম্প এখনও পর্যন্ত ১০০০-এর বেশি মানুষের প্রাণ কেড়েছে। বিধ্বংসী ভূমিকম্পের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। শুক্রবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮। এরপর যত সময় গড়ায়, ততই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। আহত হয়েছেন আরো কয়েকশো মানুষ। এখনো পর্যন্ত সংখ্যা ৩০০ জনেরও বেশি আহত হয়েছে বলে খবর মিলেছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মরক্কো।  মৃত ও আহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Morocco মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে গোটা বিশ্বের চোখে জল

More News – আসানসোলের কল্যাণেশ্বরী মোড়ের সামনে পথদুর্ঘটনা!

আসানসোলের কল্যাণেশ্বরী মোড়ের সামনে পথদুর্ঘটনা! ঘটনা সূত্রে জানা যায় দেন্দুয়ার দিক থেকে আসা একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কল্যাণেশ্বরী মোড় সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা দুটি মোটরবাইকে। মোড়ে থাকা এক সবজি বিক্রেতা অল্পের জন্য প্রাণে রক্ষা পায়!  তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *