HRC NEWS BANGLA :- Dengue virus গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রে তথা আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত সোনামুই সাবালয় প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু সর্তকতার জন্য সরকারি দপ্তর থেকে বিদ্যালয়ে মশা নিরোধক েস্প্র করা হল। ডেঙ্গু সতর্কতা নিয়ে ছাত্র-ছাত্রীরা আলোচনা করে সকলকে সজাগ করে দেয়। ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক গণ ও ছাত্র-ছাত্রীরা সকলে মিলে বিদ্যালয়ে আলোচনা করে একটি সভার আয়োজন করে। আলোচনা সুন্দরভাবে হওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত অরুণ কুমার পাত্র সকলকে ধন্যবাদ জানান।

Dengue virus প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা
More News – জন্মাষ্টমী উপলক্ষে অভিনব কৃষ্ণ সাজো প্রতিযোগিতা কলকাতায়
আবহমান কাল ধরে শ্রীহরি বা শ্রীকৃষ্ণ আমাদের কাছে কখনও ভগবান, কখনও ননীচোর নন্দলালা গোপাল আবার কখনও বা গোপবালক। কোথায় যেন দ্বারকাধিপতি, কুরুক্ষেত্র সমরাঙ্গনে শ্রীকৃষ্ণ বা ব্রজের রাখাল বালক মিলে মিশে একাকার হয়ে যান।তাই তাঁর জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষ্যে কেউ সেজেছে বংশীধারী, কেউ বা সুদর্শন ধারী কেউবা গোঠের রাখল। ননীচোরা থেকে বাল গোপাল। এমনকি কালীয় নাগ দমনকারী কৃষ্ণ সাজে খেলে বেড়াচ্ছে খুদে কৃষ্ণরা। Continue Reading
