HRC NEWS BANGLA :- Jatiya Sikhaniti 2020 ৩ সেপ্টেম্বরে গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ-বিদ্যালয়ে ১৫ তম দ্বিবার্ষিক কাকদ্বীপ মহকুমা সম্মেলন হলো শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে।পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি অনুষ্ঠান আয়োজন করল দক্ষিণ ২৪ পরগনা জেলা, শিক্ষক ভবন-ডায়মন্ড হারবার। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি জাতীয়তাবাদী অরাজনৈতিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের একটি সম্মিলিত মিলন মঞ্চ। এদিন শিক্ষকদের সম্মান প্রদান করেছেন এবং শিক্ষকরা ২০২০ র জাতীয় শিক্ষা নীতি নিয়ে নানান তথ্যমূলক বক্তব্য রেখেছেন। যেসব ছাত্র-ছাত্রীরা জেলা এবং রাজ্য স্তরে ১ থেকে ১০-এর মধ্যে রেজাল্ট করেছে তাঁদের সংবর্ধনার ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এছাড়া ছাত্রীরা গান বাজনা র মত মনোরঞ্জন মূলক আয়োজন করেছেন। প্রধান উদ্বোধক ঝন্টু প্রসাদ মন্ডল, স্বাগত ভাষণ অভিজিৎ ভূঞ্চ্যা, অধ্যাপক সুবীর সেন, সাধারণ সম্পাদক তপন কুমার রায় ও মিলন চক্রবর্তী, অধ্যাপক ডঃবিষ্ণুপদ নন্দ, প্রাক্তন যুগ্ম শিক্ষা অধিকর্তা মানিক চন্দ্র দোলুই, প্রাক্তন উপ শিক্ষা অধিকর্তা দিব্য গোপাল ঘটক, বংশীবদন চট্টোপাধ্যায়, সুখদেব বেরা জাতীয়তাবাদী নেতা এবং অন্যান্য জাতীয়তাবাদী রাজ্য ও নেতৃত্ববৃন্দ।নেতৃত্ব করেছেন সেক আব্দুল মালেক।
Jatiya Sikhaniti 2020 “জাতীয় শিক্ষানীতি ২০২০” এবং ১৫তম দ্বিবার্ষিক কাকদ্বীপ মহকুমা সম্মেলন।
More News – বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, গ্রেফতার প্রেমিক
প্রথমে প্রেম তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ।প্রেমিকার অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করলো পুলিশ। জানা গিয়েছে, ২০২২ সালে এনবিএসটিসি এর কর্মচারী প্রীতম সরকারের সঙ্গে এক মহিলা চিকিৎসকের পরিচয় হয়।পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। Continue Reading
