Siliguri বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

HRC NEWS BANGLA :- Siliguri প্রথমে প্রেম তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ।প্রেমিকার অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করলো পুলিশ। জানা গিয়েছে, ২০২২ সালে এনবিএসটিসি এর কর্মচারী প্রীতম সরকারের সঙ্গে এক মহিলা চিকিৎসকের পরিচয় হয়।পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ।এরপর বিয়ে করতে অস্বীকার করে প্রীতম সরকার। ঘটনার পর প্রেমিকা শিলিগুড়ি মহিলা থানায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করে প্রেমিকা।সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ভক্তিনগর থানা অন্তর্গত এলাকা থেকে প্রীতম সরকারকে গ্রেফতার করে।ধৃতকে গতকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

Siliguri বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

More News – ধূপগুড়িতে শুভেন্দুকে ‘চোর চোর চোরটা’, আবারও কটাক্ষের শিকার শুভেন্দু!

রবিবার ধূপগুড়িতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বানারহাটের কাছে তাঁর কনভয় ঘিরে ‘চোর চোর চোরটা’ স্লোগান ওঠে। নেতৃত্বে আইএনটিটিসিইউ-এর জেলা সভাপতি রাজেশ লাকড়া। তাতে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। শুভেন্দু অধিকারীর কনভয় অবশ্য বিক্ষোভ এড়িয়ে বেরিয়ে যায়। চা শ্রমিক দেওঠান ওঁরাওয়ের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, রাজু বিস্তারা। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *