HRC NEWS BANGLA :- Suvendu Adhikari সংকট আর সংকট , রাজ্য জুড়ে এবার বিদ্যুৎ সংকট। যার কষ্ট উপভোগ করতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। এই ভাদ্র মাসের তীব্র তাপদাহের মধ্যেও সারা রাজ্য জুড়ে সেই একই অবস্থা। ঘোরতর বিদ্যুৎ সংকটে ধুঁকছে রাজ্যের মানুষ। এক বা দুদিন বা কিছুক্ষণের জন্য নয়, রোজই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। দীর্ঘসময় ধরে লোডশেডিং এর ফলে বহু এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। প্রচন্ড গরমের কারণে বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের।কলকাতা ও তার আশেপাশের এলাকায় তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ বেশি থাকলেও দক্ষিণবঙ্গের বহু জেলার পাশাপাশি উত্তরবঙ্গে এই সমস্যা আরও বহুগুন বেশি।

এককথায় তীব্র গরম আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে এবার রাজ্যসরকারকে নিশানা করে ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।সাধারণ মানুষের এই চরম ভোগান্তির জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বিদ্যুতের এই বিপর্যয়ের জন্য তৃণমূল সরকারকে জোর আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামী দুদিনের মধ্যে এই চরম সংকট না মিটলে বিদ্যুৎ দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন বিধায়ক।পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে।
Suvendu Adhikari ঘন ,ঘন লোডশেডিং! বিদ্যুৎ সংকটে নাজেহাল বঙ্গবাসী, চরম পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারী!
Jiban Krishna Saha জীবনকৃষ্ণ সাহার মুখে এই প্রথম শোনা গেল নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত “হেভিওয়েট” নাম!
‘প্রলোভন সীমাহীন’ – পদ্মিনী দত্ত শর্মা (“টেম্পটেশনস আনলিমিটেড”)- মন জয় করতে বইয়ের বাজারে
Naushad Siddiqui ফের ভবানী ভবনে ডাক নওসাদ সিদ্দিকীকে!
যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে সকলেরই ঘর্মাক্ত হাঁসফাস অবস্থা। এই মূহুর্তেও রাজ্যের এক বড় অংশে বিদ্যুৎ নেই।দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানিয়ে রাখলাম, যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন তবে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন।”দেখাযাক বিরোধী দলনেতার এই কড়া বার্তায় সমস্ত বঙ্গবাসীর কিছুটা সুরাহা হয় কিনা? আদেও কি মিটবে এই রাজ্যজুড়ে বিদ্যুৎ সংকট সেদিকেই তাকিয়ে দিনগুনছেন তারা।
