HRC NEWS BANGLA :- Mamata Banerjee রাজ্যে ব্যবসা আনতেই স্পেন ও দুবাই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের খবর, বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সম্মতি পেয়েছে নবান্ন। সফরসূচি অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রওনা হবেন স্পেনের উদ্দেশে।

তার পর দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর। ১২ সেপ্টেম্বর যাওয়ার কথা তাঁর। পাশাপাশি দুবাইতেও যাবেন তিনি। ওই দুই দেশের শিল্পপতিদের সঙ্গে মমতা বৈঠক করবেন বলেও সূত্রের খবর। এর আগে ২০২১ সালে একবার মুখ্যমন্ত্রীর রোম সফরে সমস্য়া করেছিল কেন্দ্র। সে বছরই নেপাল সফরের অনুমতি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। এবার মমতাকে দুবাই এবং স্পেন সফরের অনুমতি দেওয়া হবে কিনা, সেটা নিয়ে সংশয় ছিল নবান্নের।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশি লগ্নি আনার লক্ষ্যেই এই বিদেশ সফরে যাচ্ছেন মমতা। তাঁর সঙ্গে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও যাবে বলে জানা গিয়েছে। এর আগেও সিঙ্গাপুর এবং লন্ডনে এই ধরনের সফর করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাঝে তাঁর শিকাগো ও চিন সফরে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। তবে এবারে তার বিদেশ সফরের অনুমতি মিলেছে।
Mamata Banerjee বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় !
Volunteer Orientation Program organized by ActionAid and We Are The Common People
More News – অস্ট্রেলিয়া সফরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড
এবার অস্ট্রেলিয়া যাওয়ার আমন্ত্রণ পেলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দিন কয়েক আগেই বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলা তথা সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের মতাদর্শ ও অবস্থান সম্পর্কে আলোচনা করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে দীর্ঘক্ষণ বৈঠক করেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও’ফারেল। Continue Reading
More News – আগামী দুই মাসের মধ্যে ৫৭ টি সাইবার ক্রাইম থানা তৈরি হবে উত্তরপ্রদেশে!
সাইবার অপরাধকে উত্তরপ্রদেশের সরকার কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে চাইছেন, শনিবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর্যালোচনা করেন। সাইবার অপরাধ রোধ করার জন্য রাজ্যের ৭৫ টি জেলায় বিশেষ থানা তৈরির নির্দেশ দেন যোগী। সেই সঙ্গে প্রতিটি থানায় সাইবার সেলও তৈরি করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Continue Reading
