Harley Quinn থেমে গেল 'হার্লে কুইন'-এর কন্ঠ!

HRC NEWS BANGLA :- Harley Quinn আবারও নক্ষত্রপতন। একের পর এক মৃত্যুর খবর যেন নাড়িয়ে দিচ্ছে বিনোদন জগতে। আচমকাই থেমে গেল হার্লে কুইনের কন্ঠ। প্রয়াত হলেন প্রতিভাবান কন্ঠশিল্পী আরলিন সোরকিন। মৃত্যকালে মাত্র বয়স হয়েছিল ৬৭ বছর। প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে। হলিউড তারকারা তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ।

কীভাবে মৃত্যু হল জনপ্রিয় শিল্পীর, তা কারণ জানা যায়নি। তবে ডিসি স্টুডিও সহ প্রধান জেমস সোরকিনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করে লিখেছেন, শান্তিতে থেকো আরলিন সোরকিন। হার্লে কুইনের প্রতিভাবান আসল কন্ঠ,যিনি অনেকের একাধিক পছন্দের চরিত্র অনেক সাহায্য করেছেন। তার পরিবারের প্রতি সমবেদনা ও ভালবাসা।

আরলিন সোরকিনের মৃত্যুর খবর পেয়ে রীতিমতো শোকস্তব্ধ তার ভক্তরা। জেমসের পোস্টে সকলেই তাঁর আত্মার শান্তি করেছেন। একজন ভক্ত তার মৃত্যুতে শোকপ্রকাশ করে লিখেছেন, স্বর্গে গিয়ে কেভিন কনরয়ের সঙ্গে দেখা করছেন। শান্তিতে থাকুন অনেক ধন্যবাদ আপনাকে। অন্য একজন লিখেছেন, আপনি কি সত্যি বলছেন, এখনও কেভিনের ক্ষতও সারেনি, তার মধ্যেই এই দুঃসংবাদ।

১৯৮৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেস অফ আওয়ার লাইভস-এ ক্যালিওপ জোন্সের চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয় ছিলেন আরলিন সোরকিন। ১৯৯২ সালে ব্যাটম্যান-দ্য অ্যানিমেটেড সিরিজ-এ জোকারের প্রেমিকা এবং সহযোগী হিসেবে হার্লে কুইনকে চিত্রিত করার জন্য প্রথম ভয়েস আর্টিস্ট হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। এই প্রতিভাবান অভিনেত্রী ভিডিও গেমসহ বিভিন্ন ব্যাটম্যান মিডিয়াতেও হার্লে কুইনের কন্ঠ দিয়েছিলেন। সোরকিনের এই কন্ঠ হার্লে কুইনের মধ্যে দিয়েই জীবিত থাকবে ভক্তদের হৃদয়ে।

Harley Quinn থেমে গেল ‘হার্লে কুইন’-এর কন্ঠ!

More NEWS – জীবনকৃষ্ণ সাহার মুখে এই প্রথম শোনা গেল নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত “হেভিওয়েট” নাম!

দুর্নীতি আর দুর্নীতি! গোটা এক বছর ধরে সেই নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় সমগ্র রাজ্য। দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূলের বহু নেতা-মন্ত্রী। জেলেই দিন কাটছে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। গত এপ্রিল মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হন শাসকদলের এই নেতা। বহুমাস ধরেই তিনি জেলে বন্দী। এই দীর্ঘ সময়ের মধ্যে বারবার আবেদন করলেও তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের পরিষ্কার বক্তব্য, তার জামিন এখনই হাতে আসার কোনও সম্ভাবনা নেই। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *