HRC NEWS BANGLA :- Avishek Banerjee এবার অস্ট্রেলিয়া যাওয়ার আমন্ত্রণ পেলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দিন কয়েক আগেই বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলা তথা সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের মতাদর্শ ও অবস্থান সম্পর্কে আলোচনা করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে দীর্ঘক্ষণ বৈঠক করেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও’ফারেল।
আর তারপরই বাংলার যুবরাজের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁকে আমন্ত্রণ জানানো হল। মূলত অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক বাড়াতেই ভারতের বিশিষ্ট রাজনীতিবিদদের মধ্যে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককেও আমন্ত্রণ পত্র পাঠানো হল। সেদেশে গিয়ে শিল্প, বানিজ্য, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে মতামত বিনিময়ের জন্য অভিষেককে আমন্ত্রণ জানানো হয়েছে। অস্ট্রেলিয়া সরকোরর ‘স্পেশ্যাল ভিজিট প্রোগ্রামের’ অংশ হিসাবে তাঁরা এই আমন্ত্রণ জানিয়েছেন। এক সপ্তাহ ধরে তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

পাশাপাশি আমন্ত্রণপত্রে আরও জানানো হয়েছে, বিজনেস ক্লাসে যাওয়া, হোটেলে থাকা এবং সমস্তরকম খাওয়াদাওয়ার দায়িত্ব বহন করবে অস্ট্রেলিয়া সরকারই। তবে কর্মসূচি অনুযায়ী অভিষেক কবে অস্ট্রেলিয়া সফরে যাবেন তা এখনও স্পষ্ট নয়। অস্ট্রেলিয়া সরকারের তরফে অনুরোধ জানানো হয়েছে, চলতি বছরে তাঁর রাজনৈতিক কাজের মাঝে উপযুক্ত সময় বুঝে তিনি যেন একবার অস্ট্রেলিয়া সফরে যান। আর সেজন্য একটি তারিখও নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে বাংলার যুবরাজকে।
এদিকে চলতি মাসেই বাংলার পরিষদীয় রাজনীতি সম্পর্কে খুঁটিনাটি জানতে বিধানসভার অধিবেশন কক্ষে উপস্থিত হয়েছিলেন অস্ট্রেলিয়া সরকারের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। বৈঠকের পরে মমতাকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান তাঁরা। যার নেতৃত্বে ছিলেন কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল রোয়ান এইনসওয়ার্থ।
Avishek Banerjee অস্ট্রেলিয়া সফরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড
More News – আগামী দুই মাসের মধ্যে ৫৭ টি সাইবার ক্রাইম থানা তৈরি হবে উত্তরপ্রদেশে!
সাইবার অপরাধকে উত্তরপ্রদেশের সরকার কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে চাইছেন, শনিবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর্যালোচনা করেন। সাইবার অপরাধ রোধ করার জন্য রাজ্যের ৭৫ টি জেলায় বিশেষ থানা তৈরির নির্দেশ দেন যোগী। সেই সঙ্গে প্রতিটি থানায় সাইবার সেলও তৈরি করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Continue Reading
