Uttar Pradesh আগামী দুই মাসের মধ্যে ৫৭ টি সাইবার ক্রাইম থানা তৈরি হবে উত্তরপ্রদেশে!

HRC NEWS BANGLA :- Uttar Pradesh  সাইবার অপরাধকে উত্তরপ্রদেশের সরকার কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে চাইছেন, শনিবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর্যালোচনা করেন। সাইবার অপরাধ রোধ করার জন্য রাজ্যের ৭৫ টি জেলায় বিশেষ থানা তৈরির নির্দেশ দেন যোগী। সেই সঙ্গে প্রতিটি থানায় সাইবার সেলও তৈরি করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একজন সরকারি কর্মকর্তা জানান, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ খুব দ্রুত পূরণ করতে হবে। তাই আগামী দুই মাসের মধ্যে ৫৭ টি সাইবার ক্রাইম থানা তৈরি করতে হবে। সাইবার প্রতিরোধের সচেতনতা সকলের মধ্যে জাগাতে হবে। প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এটাকে আমাদের স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে অপরাধ মূলক কাজ করার প্রবণতা বাড়ছে, সাইবার ক্রাইমের ঘটনা এখন অনেক শোনা যাচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এখন পেনশন, বিদ্যুত্‍ বিল, বাড়ির যে কোনও কাজ, লোন, জিনিস পার্সেল বা অনলাইনে কেনাকাটি করার সময় বা যেকোনোও স্কিমে বিনিয়োগ করার সময়েও সাধারণ মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। তাই মানুষকে সচেতন থাকতে হবে, পাশপাশি পুলিশকেও আরও তত্‍পর থাকতে হবে।

Uttar Pradesh আগামী দুই মাসের মধ্যে ৫৭ টি সাইবার ক্রাইম থানা তৈরি হবে উত্তরপ্রদেশে!

‘প্রলোভন সীমাহীন’ – পদ্মিনী দত্ত শর্মা (“টেম্পটেশনস আনলিমিটেড”)- মন জয় করতে বইয়ের বাজারে

মুখ্যমন্ত্রী আরও বলেন, সাইবার অপরাধের জন্য পুলিশকে আরও প্রশিক্ষণ দিতে হবে। স্কুলের পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করা উচিত। শিক্ষক, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের বিএসএ, ডিআইওএসকে হিসেবে প্রশিক্ষণ দিয়ে ধাপে ধাপে সচেতন করতে হবে। তিনি চান প্রতিটি মানুষ যাতে এই বিষয়ে সচেতন হয়ে উঠুক।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রতিটি জেলা থেকে পাঁচজন করে পুলিশ আধিকারিককে রাজ্য স্তরে প্রশিক্ষণ দেওয়া উচিত। তাদের জেলার প্রতিটি থানা থেকে পাঁচজন পরিদর্শক, সাব-ইন্সপেক্টরকে সিটিরেন পোর্টালে সাইবার কোর্স সম্পর্কে প্রশিক্ষিত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। তবেই আমরা এই সাইবার অপরাধ কমাতে পারব।

More News – জীবনকৃষ্ণ সাহার মুখে এই প্রথম শোনা গেল নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত “হেভিওয়েট” নাম!

দুর্নীতি আর দুর্নীতি! গোটা এক বছর ধরে সেই নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় সমগ্র রাজ্য। দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূলের বহু নেতা-মন্ত্রী। জেলেই দিন কাটছে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। গত এপ্রিল মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হন শাসকদলের এই নেতা। বহুমাস ধরেই তিনি জেলে বন্দী। এই দীর্ঘ সময়ের মধ্যে বারবার আবেদন করলেও তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের পরিষ্কার বক্তব্য, তার জামিন এখনই হাতে আসার কোনও সম্ভাবনা নেই। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *