HRC NEWS BANGLA :- Duyare Sarkar বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যে সপ্তম দফার দুয়ারে সরকার কর্মসূচী। একই সঙ্গে শুরু হচ্ছে পাড়ায় সমাধান কর্মসূচীও। ১ থেকে ১৬ সেপ্টেম্বরের জন্য এই দুই কর্মসূচী থেকেই ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে।পরিষেবা প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর।এবারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচীতে ‘খেলা হবে’প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করানো হবে। রাজ্য সরকারের নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প এই ‘খেলা হবে’। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে সেই রাজ্য সরকারের নিজস্ব কোনও ১০০ দিনের প্রকল্প চালু হচ্ছে। এবারের দুয়ারে সরকার কর্মসূচী থেকেই সেই প্রকল্পের মাধ্যমে ১০০ দিনের কাজের জন্য আবেদন জানানো যাবে।

সপ্তম দুয়ারে সরকার কর্মসূচীর জন্য নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলে ১ মাস ব্যাপী এই কর্মসূচীতে ছুটির দিনে বা রবিবারে কোনও আবেদন পত্র গ্রহণ করা হবে না এবং পরিষেবাও প্রদান করা হবে না। বাকি দিনগুলিতে মিলবে পরিষেবা। একই সঙ্গে জানানো হয়েছে এই কর্মসূচীতে মোট ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। সেই সব প্রকল্পের মধ্যে থাকছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জোহর, তপশিলী বন্ধু, কৃষকবন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী ও ঐক্যশ্রী। এর পাশাপাশি আবেদন জানানো যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যত্ কার্ডের জন্য। আবেদন জানানো যাবে কিষাণ ক্রেডিট কার্ড ও মত্স্যজীবী ক্রেডিট কার্ডের জন্য। আবেদন জানানো যাবে প্রতিবন্ধী সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ও জমির পাট্টার জন্য। একই সঙ্গে এবারেই প্রথম দুয়ারে সরকার থেকে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজও করা হবে।
Duyare Sarkar আগামী মাস থেকে শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার কর্মসূচি
More News – ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাটের সাংসদ নুসরত জাহানের।
ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাটের সাংসদ নুসরত জাহানের। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল সাংসদ নুসরত জাহানের , “যদি ‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে যা বলবেন তাই করব’, পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিনেত্রী। একই সুরে জানিয়ে দিলেন, “চ্যালেঞ্জ করে বলতে পারি দুর্নীতি করিনি।” Continue Reading
