Nusrat Jahan ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাটের সাংসদ নুসরত জাহানের।

HRC NEWS BANGLA :- Nusrat Jahan ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাটের সাংসদ নুসরত জাহানের। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল সাংসদ নুসরত জাহানের , “যদি ‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে যা বলবেন তাই করব’, পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিনেত্রী। একই সুরে জানিয়ে দিলেন, “চ্যালেঞ্জ করে বলতে পারি দুর্নীতি করিনি।” এদিন হাসিমুখে সাংবাদিক বৈঠকে ঢুকলেও বেরনোর সময় মেজাজ হারান অভিনেত্রী। মাত্র ৭ মিনিটেই শেষ হয়ে যায় তাঁর সাংবাদিক বৈঠক।

কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক থেকে‌ নুসরত বলেন, ‘‘যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই। আমি এক পয়সা নিলেও এখানে আসতাম না।’’ প্রসঙ্গত মঙ্গলবার শুভেন্দু অধিকারী একটি সংস্থার নাম বলেছিলেন। জানিয়েছিলেন, সেই সংস্থার নামেই দুর্নীতি করেছিলেন বসিরহাটের সাংসদ নুসরত। নুসরত জানালেন, ওই সংস্থা থেকেই ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই টাকা ফেরৎ দিয়ে দিয়েছেন।

Nusrat Jahan ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাটের সাংসদ নুসরত জাহানের।

More News – গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় ভর্তি হাসপাতালে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শনিবার ভর্তি করা হল হাসপাতালে। তাঁর অক্সিজেনের মাত্রা ৭০-এর নীচে নেমে গিয়েছিল। কমে গিয়ছিল পটাশিয়ামের মাত্রাও। এদিন সকাল ১১টা থেকেই তাঁর সমস্যা শুরু হয়। সেই কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ৫১৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে। Continue Reading

More News – পোকার কামড়ের পর মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ।

ছোট্ট একটি পোকা। নাম টিক (এঁটুলি)। পোকাটির কামড়ের পর মাংস বা প্রাণিজাত খাদ্য খেলে অনেক মানুষের শরীরে দেখা দিচ্ছে অ্যালার্জি। বিজ্ঞানীরা এ জটিলতার নাম দিয়েছেন আলফা–গাল সিনড্রোম। এই জটিলতা মৃত্যুঝুঁকিও ডেকে আনতে পারে। বিজ্ঞানীদের ধারণা, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে হয়তো প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ আলফা–গাল সিনড্রোমে ভুগছেন। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে। Continue Reading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *