HRC NEWS BANGLA :- Buddhadab Bhattacharjee প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শনিবার ভর্তি করা হল হাসপাতালে। তাঁর অক্সিজেনের মাত্রা ৭০-এর নীচে নেমে গিয়েছিল। কমে গিয়ছিল পটাশিয়ামের মাত্রাও। এদিন সকাল ১১টা থেকেই তাঁর সমস্যা শুরু হয়। সেই কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ৫১৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে।

চিকিত্সক কৌশিক চক্রবর্তী, ধ্রুব ভট্টাচার্য, সৌতিক পণ্ডা, সুস্মিতা দেবনাথ, আশিস পাত্র, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি বসু ও সরোজ মণ্ডলের মত পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার, মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের চিকিত্সকদের নিয়ে আট সদস্যের এক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই মেডিক্যাল টিমই প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেখভাল করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারে স্ত্রী ও এক সন্তান রয়েছে। তাঁদের সঙ্গে কথা বলেই চিকিত্সা করছেন হাসপাতালের চিকিত্সকরা। শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াতে সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে।
তাঁকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল শনিবার সংস্কৃত কলেজের অনুষ্ঠানে ছিলেন। সেখানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পান। তারপর চলে যান হাসপাতালে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখার পর রাজ্যপাল জানান, দক্ষ চিকিত্সকরা তাঁর দেখভাল করছেন। আশা করা যায়, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সিপিএমের তরফে রবীন দেবও সাংবাদিকদের জানিয়েছেন, অক্সিজেনের মাত্রা বর্তমানে স্বাভাবিকের পথে। পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। হাসপাতালের তরফে নিয়মিত মেডিক্যাল বুলেটিনে যাবতীয় বিষয়গুলো জানানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Buddhadab Bhattacharjee গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় ভর্তি হাসপাতালে
More News – পোকার কামড়ের পর মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ।
ছোট্ট একটি পোকা। নাম টিক (এঁটুলি)। পোকাটির কামড়ের পর মাংস বা প্রাণিজাত খাদ্য খেলে অনেক মানুষের শরীরে দেখা দিচ্ছে অ্যালার্জি। বিজ্ঞানীরা এ জটিলতার নাম দিয়েছেন আলফা–গাল সিনড্রোম। এই জটিলতা মৃত্যুঝুঁকিও ডেকে আনতে পারে। বিজ্ঞানীদের ধারণা, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে হয়তো প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ আলফা–গাল সিনড্রোমে ভুগছেন। Continue Reading
More Reading – নাম নেই দিলীপ ঘোষের, বিরাট রদবদল বঙ্গে !
লোকসভা ভোটের আগে সর্বভারতীয় বিজেপিতে বড় রদবদল করলেন জেপি নাড্ডা-অমিত শাহরা। সেই রদবদলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ খোয়ালেন দিলীপ ঘোষ । দিলীপবাবু এখন শুধু মেদিনীপুরের সাংসদ।এর আগে মুকুল রায়কে সর্বভারতীয় সহ সভাপতি করেছিলেন অমিত শাহ। Continue Reading
